AutoSocial AI Terms of Service
টেলিগ্রাম বট
ব্যবহারের নিয়মাবলী

সেবার শর্তাবলী (Terms of Service)

সর্বশেষ আপডেট: ৪ নভেম্বর, ২০২৬

১. সেবার বর্ণনা

AutoSocial AI একটি এআই-চালিত স্বয়ংক্রিয় সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম যা ব্যবহারকারীদের কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে কন্টেন্ট তৈরি এবং তাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সরাসরি পাবলিশ করার সুবিধা দেয়।

২. উপযুক্ত ব্যবহার নীতি (Acceptable Use)

আমাদের সেবা ব্যবহার করার সময় আপনি সম্মত হচ্ছেন যে:

  • কোনো প্রকার স্প্যামিং, অবৈধ, প্রতারণামূলক বা কপিরাইট লঙ্ঘিত কনটেন্ট পোস্ট করবেন না।
  • মেটা ফেসবুক বা লিঙ্কডইনের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করে এমন কোনো কাজ করবেন না।
  • আমাদের সিস্টেমের নিরাপত্তা নষ্ট বা অপব্যবহারের চেষ্টা করবেন না।

৩. কনটেন্টের দায়বদ্ধতা

এআই জেনারেটেড পোস্টের বিষয়বস্তু স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়। পাবলিশ করার পূর্বে ড্রাফটের লেখা ও ছবি যাচাই করার দায়িত্ব সম্পূর্ণ ব্যবহারকারীর। ব্যবহারকারীর প্রকাশিত কনটেন্টের জন্য AutoSocial AI কোনো আইনি বা আর্থিক দায় বহন করে না।

৪. সেবার পরিবর্তন ও পরিমার্জন

আমরা নিয়মিত আমাদের এআই মডেল ও সিস্টেমের মানোন্নয়ন করি। প্রয়োজনে যেকোনো সময় সেবার ফিচার পরিবর্তন বা আপডেট করার অধিকার আমাদের রয়েছে।